1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভিপি, জামাতি ইসলামী বাংলাদেশ নেতা অধ্যাপক আশরাফ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়, যাতে পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ইউএনও খায়রুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল তৈরি এবং সূর্যাস্তের আগে বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

ওসি মাহবুবুর রহমান আশ্বাস দেন, যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে পুলিশ মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন, “প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম।”

সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট