1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রোয়াংছড়িতে নিখোঁজ টমটম চালকের লাশ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত! 

রোয়াংছড়িতে নিখোঁজ টমটম চালকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিখোঁজ টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) এর লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ারসার্ভিস ও পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা দিকে জেলা সদরের ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন অমন্ত সেন টমটম চালিয়ে রাত করে বাসায় ফিরতেন। তবে গত ১৫ সেপ্টেম্বর বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মেদুক মার্মার ভাড়াটিয়ার বাড়ির পিছনে রাস্তায় প্রচুর রক্তের দাগ দেখতে পান। সেখান থেকে নিচে খালের দিকে টেনে নেওয়ার চিহ্নও মেলে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক যোগে উদ্ধার অভিযান চালালে মঙ্গল বার বিকেলে সাঙ্গু নদী থেকে গলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, “আমার অনুমানই সত্যি হয়েছে। বালুর চরে টেনে নেওয়ার দাগ দেখে বুঝেছিলাম, ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে”।

রোয়াংছড়ি থানার এস আই শুভ্র মুকুল বলেন, “সাঙ্গু নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট