বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক মিফতাউল ইসলামকে মারধর এবং প্রেসক্লাবে জোরপূর্বক অনধিকার প্রবেশকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ সাদা মিয়া, সাংবাদিক মাজহারুল আলম মিলন, মাহমুদুল হাসান, আব্দুল হাকিম সরকার, বক্তিয়ার রহমান, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলার সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদসহ আরও অনেকে।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews