সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ! শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

সাদুল্লাপুরে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫




‎গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    ‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানায়, ওইসময় হঠাৎ করে পুকুরের পানিতে অপরিচিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। লাশটির পিঠে মাটিসহ বিবস্ত্র অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানতে পারেনি এলাকাবাসী। ‎নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফর বলেন, ওইস্থানের পুকুরে একটি ভাসমান লাশের খবর পেয়েছি। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।‎সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের পরিচয় শনাক্তের  চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews