মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধা সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ ৭ দিন পর খোলা হলো মাজারের দান বক্স গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার চাটখিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ! শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

বোদায় বিএনপির উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫




বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াগঞ্জ নজিবতন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মেহেদীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কাজীপাড়া যুব সংঘ সাধারণ পাঠাগারের সভাপতি আনোয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews