1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাজেদ ইবনে আজাদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উত্তরপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়।সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাকে হত্যা করে অনেকে মনে করেছিল বিএনপিকে শেষ করা যাবে?  কিন্তু না, বিএনপি হচ্ছে বাংলাদেশে গণমানুষের দল। তিনি আরও বলেন আগামীর বাংলাদেশের কান্ডারি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বীরের বেশে দেশে ফিরবেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাবেক সভাপতি শামসুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান রতন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিঘলকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রানা কাজী, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট