1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) 
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম শীর্ষ নেতা, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাহফুজুর রহমান সাজু, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট