রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ ‎সম্পাদক আবু জাফর সাবুর স্মরণসভা

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫




‎‎গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল সোমবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
‎গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, আমন্ত্রিত অতিথি কবি মমতাজ বেগম রেখা, সাংস্কৃতিককর্মী কামরুজ্জামান চাঁন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন। বক্তারা প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আরেলাচনা করেন।
‎আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews