গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দোয়া মাহফিল সোমবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, আমন্ত্রিত অতিথি কবি মমতাজ বেগম রেখা, সাংস্কৃতিককর্মী কামরুজ্জামান চাঁন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন। বক্তারা প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আরেলাচনা করেন।
আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত