1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

গাজীপুরে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর কবীর
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) ২০২৫ইং দুপুর থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় গাছা থানাধীন বোর্ডবাজারস্থ মির্জাপুর সিএনজি স্টেশনে এসে সমাবেত। পরে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাহ উদ্দিন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু,গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কামাল উদ্দিন, কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল সিকদার, সম্পাদক হারুন-অর রশিদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি নাসিরুদ্দিন প্রমূখ।

উল্লেখ্য প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট