বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে কৃষকদের সার লুট করেছে: কেএম মামুন

  • প্রকাশিত: রবিবার, ৩১ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার বিকেলে মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: বিল্লাল মেম্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছরে সরকার কৃষকদের সার ও বীজ লুট করেছে এবং কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের মাঝে সঠিকভাবে সার ও বীজ বিতরণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমি কৃষকদলকে ভালোবাসি এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষকদলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো: সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং কৃষকদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সবার মধ্যে প্রতিশ্রুতি তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews