ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার বিকেলে মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: বিল্লাল মেম্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, "বিগত ১৭ বছরে সরকার কৃষকদের সার ও বীজ লুট করেছে এবং কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের মাঝে সঠিকভাবে সার ও বীজ বিতরণ করা হবে।"
তিনি আরও বলেন, "আমি কৃষকদলকে ভালোবাসি এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষকদলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের পাশে থাকতে পারি।"
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো: সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং কৃষকদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সবার মধ্যে প্রতিশ্রুতি তৈরি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত