1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

টাঙ্গাইলের কাকুয়ায় নদী ভাঙ্গন এলাকাপরিদর্শন করেছেন ফরহাদ ইকবাল

মোঃ সাজেদ ইবনে আজাদ, টাঙ্গাইল 
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন ও সম্মুখ ধারণ এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে কাকুয়া ইউনিয়নের চর পৌলী বাজারে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন আমি এমপি হলে সবার আগে চরবাসির পাশে থাকবো। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাবো। আমি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি। তাই আপনাদের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে চাই।

সভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতা কর্মীদের নিয়ে চর পৌলী যমুনার ভাঙ্গন পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট