1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে কৃষকদের সার লুট করেছে: কেএম মামুন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ :
অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল ।

ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে কৃষকদের সার লুট করেছে: কেএম মামুন

মনির হোসেন, নবীনগর
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার বিকেলে মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: বিল্লাল মেম্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছরে সরকার কৃষকদের সার ও বীজ লুট করেছে এবং কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের মাঝে সঠিকভাবে সার ও বীজ বিতরণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমি কৃষকদলকে ভালোবাসি এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষকদলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো: সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং কৃষকদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সবার মধ্যে প্রতিশ্রুতি তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট