বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জয়পুরহাট চিনিকলে বন্ধ ইনক্রিমেন্ট চালু, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জয়পুরহাট চিনিকলে ইনক্রিমেন্ট বন্ধের প্রতিবাদ, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। শনিবার সকাল ৯টায় চিনিকলের প্রধান গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন চত্তর ঘিরে শেষ হয়।

এসময় জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান,জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম, কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, হঠাৎ করেই তাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সেইসাথে বকেয়া বেতন দেওয়া হচ্ছেনা। দ্রুত এসব দাবী মানা না হলে বৃহত্তর কর্মসূচি দিবেন বলে ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews