1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা

আব্দুল মুনতাকিন জুয়েল  গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সুরবানী সংসদের সাবেক সভাপতি আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবু জাফর সাবুর আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব।

পরে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোচনায় অংশ নেন আবু জাফর সাবুর সহধর্মিনী সুফিয়া খাতুন শেফা, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, সাংবাদিক সুজন প্রসাদ, সাইফুল ইসলাম মিলন, আবু কায়সার শিপলু, সুরবানী সংসদের সহ-সভাপতি তাজুল ইসলাম সাকা, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন, মমিন হক্কানী, জাহিদ হাসান সবুজ, আব্দুর রশিদ, হযরত আলী, মাছুম মিয়া, রোজিনা নাহিদ ফারজানা শিমুল, জুয়েল রানা।

বক্তারা বলেন, আবু জাফর সাবু গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ছাঁয়া হয়ে ছিলেন। গাইবান্ধার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়। অনুকরণীয় এই মানুষটি তাঁর কাজের মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর সাংগঠনিক নেতৃত্বগুণ আগামী প্রজন্মের অনুপ্রেরণা।

উল্লেখ্য, আবু জাফর সাবু দীর্ঘদিন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুরবানী সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট