1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

কালিহাতীতে যুবদল নেতাকে পিটিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যুবদল নেতাকে মারধর করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারান্দিয়া মধ্যপাড়া এলাকায় বুদ্ধু মিয়ার চা-স্টলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নারান্দিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও নারান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল হাসান এরশাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রাতে চা-স্টলে বসা অবস্থায় রফিক (৩৫), কোরান আলী (৩৬), রুবেল (৩০), রাজ্জাক (৩২), কানু মিয়া (২৮), জীবন (৩০), জামাল (৩৫)সহ কয়েকজন এরশাদের ওপর হামলা চালায়। তারা লোহার রড, বাঁশের লাঠি ও কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে এরশাদের প্যান্টের পকেট থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসময় এরশাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বড় ভাই জাহাঙ্গীর আলম এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরশাদ অভিযোগ করে বলেন, দোকানের মালামাল কেনার টাকা সাথে নিয়ে চা-স্টলে বসেছিলাম। ওই সময় আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষরা একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই শফিকুল আলম শফিক বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ ।

শাহ আলম,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট