1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। এ কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয় নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় সহায়তা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকার। মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী। সভাপতিত্ব করেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম আদালত সহায়ক কর্মসূচির প্রতিনিধি ও জেলার সকল উপজেলা কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা গ্রাম আদালত কার্যক্রমের ম্যানেজার রুবি আক্তার।বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ বাড়ির পাশেই দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছে। এর ফলে গ্রামীণ পর্যায়ে মামলার জট কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালত গ্রামীণ সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।
এ বিষয়ে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। আমরা এটিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদে গুদামঘরের বিষয়েও আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছি।”সভায় উপস্থিত সবাই গ্রাম আদালতকে জনবান্ধব, সহজলভ্য ও কার্যকর বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট