রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় সোমবার (১৮ আগস্ট) “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। অনুষ্ঠান চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি দিঘি পাড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শেষ হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি, মৎস্যদল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, “মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পর বাংলাদেশ দ্বিতীয়। এই সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, “খাল-বিল, পুকুরে মাছের কৃত্রিম উৎপাদন বাড়ালে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। অবৈধ মাছ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।” অনুষ্ঠানে সফল মাছ চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, মৎস্যচাষী ও জেলেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews