1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: ইউছুফ
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কুমিল্লায় ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে ও শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূরিকরণ সহ উল্লেখযোগ্য আরও কয়েকটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে জেলার কান্দিরপাড়স্থ ‘হোটেল রুচি বিলাশ’এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান (আহবায়ক), ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’ অন্যতম সমন্বয়ক, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. সিরাজুল ইসলাম। ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা জেলা শাখার আহবায়ক মো: জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সভায় বিশেষ অতিথি ছিলেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মো: মোসলেহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা আদর্শ সদর উপজেলা আহবায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল, সদর দক্ষিণ উপজেলা আহবায়ক মো: মাজহারুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মুহা. ফখরুদ্দীন ইমন, নাঙ্গলকোট উপজেলা আহবায়ক মো. সফি উল্লাহ সাদিক, লাকসাম উপজেলা আহবায়ক মো. আলমগীর হোসাইন, বরুড়া উপজেলা আহবায়ক মো. আজাদ হোসেন, তিতাস উপজেলা আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, হোমনা উপজেলা আহবায়ক মো. মশিউর রহমান, মনোহরগঞ্জ উপজেলা আহবায়ক মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা আহবায়ক কাজী জসিম উদ্দিন, মুরাদনগর উপজেলা আহবায়ক মো. সাইফ উদ্দিন, বুড়িচং উপজেলা আহবায়ক মো. সজিবুল ইসলাম আকাশ সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সভায় আগত অতিথিবৃন্দ। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা ও শীঘ্রই কুমিল্লার সকল উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট