1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আন্তজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার

মনিরুজ্জামান মিন্টু,গোবিন্দগন্জে
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গোবিন্দগঞ্জে আন্তজেলা ইজিবাইক ছিনতাই
চক্রের ২সদস্য গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য আটক করে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানার বেরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের ও বর্তমান ঠিকানা গাবতলী উপজেলার (টায়ারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান(৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ(রাহুল)(৪০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে ইজিবাইক নিয়ে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার পথে জুমারঘর নামক স্থানে
ওত পেতে থাকা ছিনতাইকারীরা ইজিবাইক চালককে মারধর করে,ভয়ভীতি দেখিয়ে হাত পাঁ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে নেয়,এ ঘটনার ২০মিনিট পরেই ইজিবাইকের চালকের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিলে, অন্য একটি অটোরিকশায় চড়ে সে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানায়। পরে থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি অন্য একটি পিকাপে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হাতে নাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।
আন্ত জেলা ছিনতাই চক্রটি এক রাতে ২/৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাই,চুরি করে এক সাথে পিকাপে করে ছিনতাই,চুরির মালামাল পরিবহন করে বলে ধারনা করছে এলাকাবাসী ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,আটককৃত মান্নানের বিরুদ্ধে বি়ভিন্ন থানায় ৮টি মামলা ও শাহরুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতে নাতে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট