1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দম্পতি সাগর-রুনি ও সাংবাদিক তুহিন হত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে এফবিজেও’র দোয়া ও আলোচনা সভা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

দম্পতি সাগর-রুনি ও সাংবাদিক তুহিন হত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে এফবিজেও’র দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) আয়োজনে দম্পতি সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা এবং সাম্প্রতিক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল হত্যার দ্রুত বিচার দাবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এফবিজেও’র মহাসচিব মো. শামছুল আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।অনুষ্ঠানে সহ-সাংগঠনিক সচিব নাসির উদ্দিন মিলন, সহ আন্তর্জাতিক বিষয়ক সচিব মোশারফ হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ হোসেন মিয়া, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট মোঃ ফিরোজ মিয়া, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনের চেয়ারম্যান বলেন, আমাদের সহকর্মী, সাহসী সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটি কেবল ব্যক্তিগত আঘাত নয়, এটি গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সাংবাদিকতার উপর বর্বর আক্রমণ। এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো তুহিনকে প্রাণ দিতে না হয়।মহাসচিব শামছুল আলম বলেন, সাংবাদিক হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি।

অন্যান্য বক্তারা বলেন, এই হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত, সত্য বলার অধিকারকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।সভায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বিটিভির প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বিশ্লেষক মাওলানা মোঃ লোকমান সাইফি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট