1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড় 
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। এখন টিভির সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় পঞ্চগড়ের পরিবেশ কর্মী ও সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, সারাবাংলা পত্রিকার শাহজালাল, বাংলাভিশনের মোশারফ হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনশান সাগরেদ, নাগরিক টিভির সাঈদুজ্জামান রেজা, বাসসের আবু নাঈম প্রমূখ বক্তব্য রাখেন । এতে জেষ্ঠ্য সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ, আতাউর রহমান রবিসহ জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের অর্ধশত সংবাদকর্মী ও স্থানীয়রা অংশ নেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট