1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

 ৩৬ জুলাই দিবসে আল আমিন স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মোঃ ইউছুফ ভূঁইয়া,
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আনন্দোলনে শহীদদের স্বরণে “৩৬ জুলাই বিপ্লবের আহ্বান সন্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ”। এ শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের আল আমিন সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আল আমিন মার্কেটে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যলী অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট( সোমবার) সকালে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকবিরোধী আলোচনা সভায় বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আইয়ুব আলী ফরায়েজী। আল আমিন সোস্যাল ডেভেলপমেন্ট এর ফাউন্ডার সদস্য ইন্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ ন ম,মেশকাত উদ্দিন সেলিম, মানবিক ডাক্তার ও সমাজ সেবক, ডা: মন্জুর ইসলাম সাকী, সাবেক ছাএ নেতা, মহিউদ্দিন কাইয়ুম,সাবেক ছাএ নেতা, জাফর আহাম্মদ সিপন, বিশিষ্ট সমাজ সেবক, সাইফুল ইসলাম ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক, বেলাল হোসাইন মোল্লা।
বক্তারা স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, হাসিনা পালিয়ে গেছে, কারণ সে জানে জনগন তাকে তার দূর্নীতি, লুটপাট ও এদেশের মানুষকে হত্যার অভিযোগে বিচার করবে। বক্তারা বলেন,মাদক সমস্যা সাম্প্রতিক সময়ে এ এলাকায় প্রকট আকার ধারণ করেছে। মাদকের ছোবল থেকে যুব সমাজ রক্ষা করতে অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। তারা বলেন, সকল অভিভাবক যদি তাদের নিজ নিজ সন্তানের নিয়মিত খোঁজ খবর রাখেন তবেই মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট