1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে (০৬ আগষ্ট) পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণ্যাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
পরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা স্বীকৃত রাজাকার যারা এই দেশের স্বাধীনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪ এর আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪ শের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১ এ আমরা ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। গতকালকে যে আপনারা নারকীয় ঘটনা ঘটিয়েছেন আমরা মনে করি এই ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেঈমানী করেছেন। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রি করে সব শেষ করে দিয়েছে। তারা দেখলো যে এটা করে লাভ নাই । কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে।
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট