1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন

গাইবান্ধায় দুলাভাইকে হত্যার হুমকি শ্যালক ও শশুর শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ

‎আব্দুল মুনতাকিন জুয়েল 
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
‎স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মারধর, হুমকি ও প্রতারণার অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ জাহিদ হাসান। ‎অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্যালক মোঃ আতোয়ার রহমান চাকুরি নেয়ার সময় আর্থিক সংকটে পড়লে তিনি সরল বিশ্বাসে গরু বিক্রি করে ৩ লাখ টাকা ধার দেন। কিন্তু এরপর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। তার স্ত্রী মোছাঃ জমিলা বেগমসহ শ্বশুর-শ্বাশুরী এবং তার দুই শ্যালক জাহিদ হাসানের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ করেন জাহিদ হাসান।
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মুন্নি বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। এই ঘটনার পর থেকে জাহিদ হাসানকে হুমকি-ধামকি, গালিগালাজ এবং প্রাণনাশের ভয়-ভীতি   দেখিয়ে আসছেন।
অভিযোগে জাহিদ হাসান আর উল্লেখ করেন ‎গত ২ আগস্ট ২০২৫ইং তারিখ দুপুর বেলা আমার বাড়িতে কয়েকজন মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আমাকে বিভিন্ন কথাবার্তা বলে এবং সাবধানে থেকো বলে হুমকি প্রদান করেন।
‎জাহিদ হাসানের অভিযোগে আরও উল্লেখ করেন, যে আমার শ্যালক আতোয়ার রহমান একজন সেনাবাহিনীর সদস্য তিনি তার ফোনে তাকে আমাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি ও গালিগালাজ এবং গুলি করে হত্যার করবে বলে হুমকি দেয়।
‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট