বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ সৈয়দ হোসেন। ওয়াজ কুরুনি সিকদার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০

নবীনগরের নাজমুল করিমের নেতৃত্বে বিএনপির আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিমের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট ২০২৫) বিকেলে লাউর ফতেহপুর বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে এ আলোচসভাটি অনুষ্ঠিত হয়েছে। লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহহারের সভাপতিত্বে ও মো. শামীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজমুল করিম। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হোসেন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী মো. কাউছার আহমেদ, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. হামীম, রুসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোছেনসহ অন্যান্যরা। আলহাজ্ব নাজমুল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবিক বাংলাদেশ।  এখানে মানুষের মাঝে কোন বৈষম্য থাকবে না। আমি আপনাদেরই ভোটে নির্বাচিত হয়েছিলাম। শুধু নির্বাচনই নয় আমি আপনাদের পাশে ৩৫ টি বছর ধরে আছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনে নমিনেশন নিয়ে আসতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews