ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিমের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট ২০২৫) বিকেলে লাউর ফতেহপুর বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে এ আলোচসভাটি অনুষ্ঠিত হয়েছে। লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহহারের সভাপতিত্বে ও মো. শামীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজমুল করিম। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হোসেন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী মো. কাউছার আহমেদ, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. হামীম, রুসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোছেনসহ অন্যান্যরা। আলহাজ্ব নাজমুল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবিক বাংলাদেশ। এখানে মানুষের মাঝে কোন বৈষম্য থাকবে না। আমি আপনাদেরই ভোটে নির্বাচিত হয়েছিলাম। শুধু নির্বাচনই নয় আমি আপনাদের পাশে ৩৫ টি বছর ধরে আছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনে নমিনেশন নিয়ে আসতে পারি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত