বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই ! দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে

পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ 

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল জুলাই দ্রোহ করেছে। শনিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ব্যারিস্টার বাজার থেকে  বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

এতে ছাত্র শিবিরের জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ অথচ কেউ অভিযোগ দিলেই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করতো। নানা মিথ্যা মামলায় জড়িয়ে দিত।

বক্তার আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে৷ আগামীতেও ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরকে প্রতিহত করবে ছাত্রশিবির। বক্তারা, অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান।  একই সাথে দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন তারা। অন্যথায় জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের জন্য রাজপথে আবারো আন্দোলন সংগ্রাম করবে ছাত্র শিবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews