1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে ৫ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” স্কিমের আওতায় ৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড. গৌতম কুমার রায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।অনুষ্ঠানে অতিথিবৃন্দ লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: জান্নাতুল ইফাত মিম, পলি আক্তার রিয়া, মৃত্তিকা আক্তার, ইদ্রাক আহমেদ ও তমাল আহমেদ ঢালী।বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট