1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

গলাচিপার সরকারি আশ্রয়কেন্দ্র এখন গরু-ছাগলের খামারঘর

মোঃ হেলাল উদ্দীন,গলাচিপা,পটুয়াখালী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর শিবা ইউনিয়নের বড় শিবা ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র আজ মানুষের আশ্রয় নয়, পরিণত হয়েছে গরু-ছাগলের আস্তানায়। রাষ্ট্রের অর্থে গরিব-অসহায়দের জন্য নির্মিত এই আশ্রয় প্রকল্পটি এখন সন্ত্রাসীদের দখলে, যারা এটিকে বানিয়েছে মাদক, তাস ও জুয়ার অবাধ আখড়ায়।

২৮টি পাকাঘর নির্মাণ করে সরকার যেখানে হতদরিদ্র মানুষদের মাথা গোঁজার ঠাঁই দিতে চেয়েছিল। স্থানীয়দের অভিযোগ—আবাসন প্রকল্পে বসবাসরত নারীদের উপর চালানো হয়েছে শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন। কিশোরীদেরও রেহাই দেয়নি এই দুর্বৃত্তরা। অবশেষে নির্যাতনের ভয়ে প্রকৃত ভুক্তভোগীরা জীবন বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।ফাঁকা হয়ে পড়া ঘরগুলোতে গরু-ছাগলের খামার। আশ্রয়কেন্দ্রের পায়খানা, রান্নাঘর, বারান্দা—সবখানে মলমূত্রে সয়লাব, দুর্গন্ধে অচলাবস্থা। এ যেন রাষ্ট্রের চোখে ধূলা দিয়ে গরিবের ঘর কেড়ে নেয়া লুটেরাদের নির্লজ্জ প্রদর্শনী।আশ্রয়ন প্রকল্পের হানিফ মিয়া বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সন্ত্রাসীরা এলাকা ছাড়লেও গরু ছাগলের দখল এখনো চলছেই। আমি প্রতিবাদ করলে উল্টো হুমকি আসে।”এদিকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “এ ব্যাপারে আমি অবগত ছিলাম না, এখন জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠেছে—কবে মিলবে এর বিচার? কবে ফিরবে গরিবের অধিকার?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট