1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঘোড়াঘাটে পুলিশের হাতে ভুয়া ডিবি আটক - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

ঘোড়াঘাটে পুলিশের হাতে ভুয়া ডিবি আটক

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দিনাজপুর ঘোড়াঘাটে আতউর রহমান নামের একজন ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঠাকুরগাওয়ের রানীশৈংকল থানার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টায় পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহন থেকে তাকে আটক করা হয়।থানা সূত্রে জানা যায়, আটক আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। বিষয়টি দিনাজপুর ডিবি পুলিশ অবগত হওয়ার পর গতকাল রাতে সে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাচ্ছে মর্মে খবর পেয়ে ঘোড়াঘাট থানাকে অবগত করলে পৌরসভার আজাদ মোড়ে রাহাবার পরিবন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকালীন সময় তার নিকট থেকে একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট থানার ৩ জন এস আই আহনাফ, মনিরুজ্জামান, শফি সহ অন্যান্য পুলিশ সদস্যরা। জানতে চাইলে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের থেকে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজকে সকালে আটক আতাউরকে দিনাজপুর ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট