1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার ! আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন!

সীতাকুণ্ডে চাঁদার টাকা না পাওয়ায় ঘর ভাংচুর

ওমর ফারুক,সীতাকুন্ড
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ঘর ভাংচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ড মডেল থানার অভিযোগের বিবরণে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে ৭ শতক সম্পত্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী অধিবাসী মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী খরিদ করে সেখানে ঘর নির্মাণ করেন।ঘর নির্মাণ করার পর থেকে মুরাদপুর ইউনিয়নের আকবর হোসেন, ইউসুফ আলী, আকিব উদ্দীন ও গিয়াস উদ্দীন রাসেল জায়গার মালিক দিদারুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর হোসেনগং ক্ষিপ্ত হয়ে গত বুধবার গভীর রাত ২টায় সন্ত্রাসী বাহিনী নিয়ে টিনের ঘরটি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে দিদারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
রাসেলের পিতা কেনু মিয়ার নামে ২৩.০৬.৭৭ ইং ২৩০৩ নং বুয়া দলিল সৃজন করে নামজারি করেন এবং জমিটি বিক্রি করার পায়তারা করেন, কিন্তু জায়গার প্রকৃত খরিদা মালিক আবুল কালাম বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অধীনে রাসেলের পিতার নামজারির বিরুদ্ধে আপত্তি দিলে নামজারি বাতিল হয়ে যায় এরপর থেকে রাসেল আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি ও হয়রানি করে। পরবর্তীতে সর্বশেষ মোঃ জসিম উদ্দিন এর মালিক দিদারুল আলম চৌধুরী খরিদ করার পর থেকে তাকে বিভিন্ন হয়রানি করার পর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এদিকে দিদারুল আলমের কেয়ারটেকার মোঃ জসিম উদ্দীন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে বিবাদীগণ জসীমউদ্দীনকে প্রাণ নাশের হুমকি দেয়। তাই উপায়ন্তর না পেয়ে জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট