1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

ঝুঁকি নিয়ে কাজ, কিন্তু মর্যাদা-সুবিধা শূন্য: অবহেলিত সাংবাদিক সমাজ

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা(পটুয়াখালী)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দেশের প্রতিটি দুর্যোগ, অপরাধ, অন্যায় আর দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরেন যারা—সেই সাংবাদিকরাই আজ সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। ঝুঁকি নিয়ে কাজ করলেও তারা পাচ্ছেন না কোনো সরকারি স্বীকৃতি, সুরক্ষা কিংবা ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধা।

মাঠপর্যায়ে সাংবাদিকদের অনেকেই নিরলসভাবে কাজ করলেও নেই স্থায়ী বেতন, নেই চিকিৎসা সেবা, নেই কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, হুমকি পাচ্ছেন—তবুও রাষ্ট্রের দৃষ্টিতে তারা যেন অদৃশ্য এক শ্রেণি।বিশেষজ্ঞরা বলছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত এই পেশার প্রতি সরকারের এমন উদাসীনতা গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। মফস্বলের সাংবাদিকরা দিনমজুরের মতো কাজ করেও সম্মান তো দূরের কথা, ন্যায্য মর্যাদাও পাচ্ছেন না।সাংবাদিক নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, “প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। মর্যাদা চাই, ভিক্ষা নয়।”
এ অবস্থায় অবিলম্বে সাংবাদিকদের জন্য পৃথক কমিশন গঠন, স্থায়ী কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহলে।জনগণের মুখপত্রকে যদি অবহেলায় দমন করা হয়, তাহলে গণতন্ত্রও থাকবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন সংবাদপত্র জগতে যুক্ত বহু প্রবীণ সাংবাদিক। এখন দেখার বিষয়, সরকার এ ন্যায্য দাবির বিষয়ে কতটা আন্তরিকতা দেখায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট