1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপায় ভিজিডি চাল বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

গলাচিপায় ভিজিডি চাল বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে ভিজিডি (VWB) কর্মসূচির আওতায় চাল বিতরণে দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করেছে।

জানা যায়, ১৪ জুলাই ২০২৫ তারিখে ২০২৩-২৪ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রত্যেক দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মাসে ৩০ কেজি করে মোট ১৮০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। সরকারিভাবে বিনা মূল্যে বিতরণের কথা থাকলেও অভিযুক্ত দুই ব্যক্তি প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে অবৈধভাবে ৩০০ টাকা করে আদায় করছিলেন।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এলে তারা তথ্য-প্রমাণসহ অভিযুক্তদের আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করে। পরে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট