1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পলাশবাড়ীতে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

পলাশবাড়ীতে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ উজ্জ্বল সরকার
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম ও তার সহযোগী জাকির, রাকিব, ফারুক ও লম্বু শাহিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ২ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা। সোমবার (১১ জুলাই ) বিকেলে পলাশবাড়ী গাইবান্ধা সড়কের শ্যামপুর দোকান ঘর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সাবেক সদস্য আমিনুল ইসলাম ও তার সহযোগী জাকির, রাকিব, ফারুক ও লম্বু শাহিনের নেতৃত্বে আরো -২৫ থেকে ৩০ জন ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে বালু উত্তোলন,সন্ত্রাসী, চুরি ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্রধারী সহ কিশোর গ্যাং পরিচালনা সহ সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। তাদের এমন অপকর্মের কারণে বরং বার কখনো পুলিশ কখনো বা সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পরেও কোন অদৃশ্য শক্তির বলে কোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় অপকর্মের মাধ্যমে গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করা অব্যাহত রেখেছে। আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসী ভূমি দস্যুর হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।

গ্রামবাসীদের পক্ষে মানববন্ধনে মোস্তাফিজুর রহমান ডিপটির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, সামিউল ইসলাম, বুলবুল মিয়া,শাহজাহান মিয়া,শাহীন মাষ্টার, ফেরদৌস সরকার মুকুল ডাক্তার সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট