1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

গলাচিপা পৌরসভায় পানি বিলের রিডিং নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় পানি বিলের রিডিং নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পৌর এলাকার একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, সঠিকভাবে মিটার রিডিং না নিয়েই মাস শেষে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুল্লাহ  বলেন, “আমার মিটারে যত ইউনিট পানি ব্যবহার হয়েছে, তার চেয়ে দ্বিগুণ রিডিং দেখিয়ে বিল দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে পৌরসভায় গিয়েও কোনো সমাধান পাইনি।”
আরেক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কয়েক মাস যাবৎ পানি বিলের রিডিং দেখানোই হয় না, শুধু অনুমান করে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে কর্তার পক্ষ থেকে নানা রকম হুমকি দেওয়া হয়।” স্থানীয়দের অভিযোগ, কিছু দুর্নীতিপরায়ণ কর্মচারী রিডিং ছাড়াই ইচ্ছেমতো বিল তৈরি করে থাকেন এবং অতিরিক্ত টাকা আদায়ে জড়িত রয়েছেন। অনেকে অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে গলাচিপা পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রিডিং সংক্রান্ত কিছু অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত এই অনিয়মের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট