1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার ! আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

পুলিশ কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি: এক প্রাপ্য সম্মান এবং অনুপ্রেরণার বার্তা”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে হাসিব আজিজ সাহেব পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার স্বীকৃতি হিসেবে সরকার তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে—এ এক প্রাপ্য সম্মান, যা শুধু তাঁর নয়, সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
হাসিব আজিজ ছিলেন ১৫তম বিসিএস-এর একজন মেধাবী ও সৎ পুলিশ অফিসার। পেশাগত যোগ্যতা, সুনাম ও সেবার মানদণ্ডে তিনি বহু আগেই অতিরিক্ত আইজিপি হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বিগত সময়গুলোতে যোগ্যতার স্বীকৃতি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে; বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময়ে পদোন্নতির ক্ষেত্রে একধরনের অবহেলা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের ছায়া পড়েছিল।
তবুও হাসিব আজিজ সাহেব সেই দুঃসময়ে তাঁর নৈতিকতা, পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি প্রতিশ্রুতি ধরে রেখেছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় তিনি পুলিশ-জনসম্পর্ক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। অপরাধ দমন, দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত কার্যকর।
আজ যখন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন, তখন এটি শুধু একজন কর্মকর্তার প্রাপ্তি নয়—এটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি দৃষ্টান্ত।
আমি, দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily Banner-এর পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কমিশনার হাসিব আজিজ সাহেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর এই অগ্রযাত্রা দেশের পুলিশ বাহিনীতে সততা, যোগ্যতা ও জনসেবার মূল্যায়নের দৃষ্টান্ত হয়ে থাকবে।
মো.কামাল উদ্দিনঃ
–যুগ্ম সম্পাদক, দৈনিক ভোরের আওয়াজ ও The Daily Banner- সহ সভাপতি-বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক কো-আপারেটিভ সোসাইটি লিঃ (বাপেসাস)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট