1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

ডাকাতির ঘটনায় ট্রাক ও রড উদ্ধার, গ্রেপ্তার ২

সুচিত্রা রায়
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রডভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৪৫) সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে এবং নূর আলম (৪৮) সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে।পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার কর হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট