বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আব্দুল্লাহ আল নোমান: রাজনীতির পথের এক আলোকবর্তিকা

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫




সময়ের প্রবাহে কিছু মানুষ থাকেন, যাঁরা কেবল রাজনীতিবিদ নন—তাঁরা হয়ে ওঠেন ইতিহাসের সাক্ষী, পরিবর্তনের সারথি। চট্টগ্রামের উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এমনই এক প্রজ্ঞাবান, নির্ভীক নেতা ছিলেন সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান।

২০১২ সালের কথা। নবীন সেন সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমার প্রিয় মানুষ নোমান ভাই। পুরস্কার গ্রহণের পর আমি তাঁকে উপহার হিসেবে আমার গবেষণাধর্মী বই “বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনি তথ্য-উপাত্ত” তুলে দিই। বইটি হাতে নিয়ে একঝলক চোখ বুলিয়েই তিনি কানে কানে বলেছিলেন, “কামাল, তুমি তো অনেকের স্মারকগ্রন্থ করেছো! আমার মৃত্যুর পর আমার জন্যও একটি করিও।” নোমান ভাই এই কথাটি আবার স্মরণ করিয়ে দিয়েছিলেন ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে, যখন বাংলা টিভিতে আমার একক উপস্থাপনায় “নির্বাচন ভাবনা” টকশো রেকর্ড হচ্ছিল। শুধু টকশো নয়, বহু মিটিং, সেমিনার, রাজনৈতিক আলোচনা এবং উন্নয়ন ভাবনার কেন্দ্রবিন্দুতে তাঁর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, গতিশীল। আমার অনুষ্ঠান পরিচালনায় তিনি একাধিকবার অংশ নিয়েছেন, নানা আয়োজনের প্রধান অতিথি হয়েছেন, আর আমাদের মাঝে গড়ে উঠেছে অসংখ্য স্মৃতি—যা কেবল আমার নয়, চট্টগ্রামের রাজনীতির ইতিহাসেরও অংশ।আজ, তাঁর সেই অনুরোধ আমার বিবেকের দায় হয়ে ফিরে এসেছে। তিনি ছিলেন রাজনীতির রাজপথের সত্যিকারের রাজপুত্র, গণতন্ত্রের একজন নির্ভীক যোদ্ধা। তাই তাঁর জীবন, কর্ম, অবদান ও স্মৃতিচারণ নিয়ে আমি স্মারকগ্রন্থ রচনা করব—এ এক গভীর দায়িত্ব, এক অন্তরঙ্গ অঙ্গীকার।ইনশাআল্লাহ, এই স্মারকগ্রন্থ হবে শুধুমাত্র তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা, যেখানে তারা জানবে কীভাবে নীতিনিষ্ঠ রাজনীতি একজন মানুষকে ইতিহাসের অংশ করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews