1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়ন নির্বাচনে ইয়াকুব আলী "পরিষদের জয় সম্ভাবনা - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়ন নির্বাচনে ইয়াকুব আলী “পরিষদের জয় সম্ভাবনা

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

আজ, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশের যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের দ্বীবার্ষিক নির্বাচন চলছে চট্টগ্রাম আগ্রাবাদস্থ সদর অফিসে। নির্বাচনটি সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ১৭৩৬ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, এবং এটি দেশের অয়েল কোম্পানি যমুনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১৪ জন, যার মধ্যে সারা দেশে ভোট প্রদানকারী সদস্যদের মাঝে বিভাজন করা হয়েছে। ভোটাররা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন, এবং তারা হলেন: চট্টগ্রাম হেড অফিসে ৮২ জন, পতেঙ্গা যমুনা ডিপুতে ৫৮ জন ঢাকা ১৫ জন
দৌলতপুরে ১৮ জন বগুরা ৭ জন ফল্লা ১২ জন, পার্বত্যপুর ৬ জন,বাঘাবাড়ি ১১ জন,
রংপুর ৩ জন,বরিশাল ৯ জন,
ভৈয়ব ৪ জন,সিলেট ৮ জন,
শ্রীমঙ্গল ৪ জন,চাঁদপুর ৯ জন,
রাজশাহী ৪ জন, মোট ভোট ২১৪টি, এই নির্বাচনে দুই প্রার্থী, আবুল হোসেন (বৈদ্যুতিক বাল্ব মার্কা) এবং মুহাম্মদ ইয়াকুব আলী (ছাতা মার্কা), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্যানেল ইতোমধ্যে ১৯টি পদের নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করেছে, এবং এখন শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন চলছে। এদিকে, শরাফত দৌল্লাহ (সভাপতি) এবং মোরশেদ হোসেন (সাধারণ সম্পাদক) প্রার্থী হলেও তাদের নির্বাচনী তৎপরতা খুবই সীমিত এবং তা সেভাবে জনমানসে প্রতিফলিত হয়নি। এর বিপরীতে, আবুল হোসেন ও মুহাম্মদ ইয়াকুব আলী পরিষদ সারা দেশে ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছে, এবং তাদের প্যানেলের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে। মুহাম্মদ ইয়াকুব আলী পরিষদ তাদের অভূতপূর্ব জনপ্রিয়তার জন্য ব্যাপকভাবে আলোচিত। সারা দেশে জনগণের মুখে মুখে তাদের প্যানেল নিয়ে আলোচনা চলছে এবং তাদের বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে।
ভোটগ্রহণের সময় ২টা থেকে ৪টা পর্যন্ত, এবং নির্বাচনী উত্তেজনা এখন তুঙ্গে। সবাই আশা করছে, ইয়াকুব আলী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট