বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গোবিন্দগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫



২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী প্রধান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব প্রিন্স, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews