1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

রাশিদুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়।
বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
জানা যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করে হাবিব পরিবহন। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম) রাখা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি নেওয়া হয়েছিল। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট