1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মাইজভাণ্ডারী একাডেমির পুরস্কার বিতরণীতে বক্তারা শিশু-কিশোরদের নৈতিক ও বিজ্ঞানমুখী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

মাইজভাণ্ডারী একাডেমির পুরস্কার বিতরণীতে বক্তারা শিশু-কিশোরদের নৈতিক ও বিজ্ঞানমুখী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে

স ম জিয়াউর রহমান
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৯তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে  মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

সমাবেশে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, মাইজভাণ্ডারী একাডেমির উপদেষ্টা অধ্যাপক ড. জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন, ডা. সাইফুদ্দিন মাহমুদ, সিনিয়র সহকারী সচিব এস এম অনিক চৌধুরী।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন মাইজভাণ্ডার শরিফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ)।

তিনি বলেন, ‘আকাশায়নের এ যুগে গতানুগতিক ধারা এড়িয়ে চলে উত্তম কাজে প্রতিযোগিতা সৃষ্টি আজ বড় প্রয়োজন। আধুনিক মানুষের মন চায় একটি দূষণমুক্ত পৃথিবী, দূষণমুক্ত অন্তর। উত্তম ইচ্ছা নিয়ে ভালো কাজে প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করতে হবে এবং ভালো উত্তম কাজে শিশু-কিশোরদের উৎসাহিত করতে হবে। কচিকাঁচা শিশু-কিশোরদের মাঝে পবিত্রতার দোলা দিতে হবে। আসমানের অসংখ্য তারকারাজির মতো আজকে এখানে বসে থাকা শিশু-কিশোরদের উত্তম মানুষ হিসাবে গড়ে তুলতে হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।’

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন বলেন, ‘শিশু-কিশোরদের নৈতিক মানবিক, সৎ, নীতিবান ও বিজ্ঞানমুখী প্রজন্ম হিসেবে গড়তে পারলে তারাই আগামী দিনে দ্যুতি ও আলো ছড়াবে।’

তিনি বলেন, মিথ্যা কথা বলা মহাপাপ। কিন্তু  আমরা মিথ্যা কথা বলা ছাড়তে পারি না। অনেকেই নামাজ কালাম পড়েন, ধর্মে কর্মেও এগিয়ে থাকেন। অথচ এদের কেউ কেউ আবার ব্যবসার নামে প্রতারণা ও ভোক্তাদের ঠকান। এই বিপরীতমুখী মানসিকতা আমাদের ছাড়তে হবে।’

তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকের শিশু-কিশোররাই আমাদের আগামী দিনের কাণ্ডারী। এখন থেকেই তাদেরকে মানবিকতা, সততা ও নৈতিকতার পাঠ দিয়ে গড়ে তুলতে হবে।’

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ।  এই ধরনের সৃজনশীল মননধর্মী আয়োজন তাদের মানস চরিত্র গঠনে ভূমিকা রাখবে।’

আরেফিন রিয়াদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান, উপদেষ্টা মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, সমন্বয়ক অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, এইচ আর মেহবুব জিকো, আবুল মনছুর, আশরাফুজ্জামান আশরাফ, নাছির উদ্দিন, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন, মেজবাহ উদ্দিন, আশরাফ উদ্দিন সিদ্দিকী, বিপ্লব দে (পার্থ),মোহাম্মদ ওমর ফারুক,আহসান উল্লাহ চৌধুরী বিভন, মো.আরিফুল ইসলাম, আসিফ আহমেদ সাফায়েত, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, তাজকিয়ার সভাপতি ডা. কৌসিক সাইমন শুভ, জয়নাল আবেদিন জয়,মো. সাজ্জাদ হোসেন, জয়নাল আবেদিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট