1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

চট্টগ্রামে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে উত্তর পাহাড়তলী মৌজায় প্রায় সাড়ে সাড়ে পাঁচ কোটি টাকা বাজার মূল্যের  পাঁচ শতক সরকারি খাসজমি উদ্ধার করেছে  জেলা প্রশাসন। আজ রবিবার  জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এর আগে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মূল্যবান জমিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও খবর রয়েছে।অভিযান শেষে অবৈধভাবে দখল করা সকল স্থাপনা অপসারণ করা হয়। পরে বিএস ১ নম্বর খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। আকবর শাহ থানা  পুলিশের  সাহায্যে অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট