1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আশুলিয়ায় ৬ ডাকাত গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

আশুলিয়ায় ৬ ডাকাত গ্রেপ্তার

সুচিত্রা রায়
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সাভারের আশুলিয়ায় ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ৭টি গরুসহ ট্রাকটি উদ্ধার করা হয়।  বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়াসহ জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেলটিয়া পশ্চিমপাড়া এলাকার করিম মোল্লার ছেলে তোফাজ্জল হোসেন (২৮) এবং আফজাল শেখের ছেলে কোরবান আলী (২৫), দেওয়ান টাইটা এলাকার কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া এলাকার আমজাদ মোল্লার ছেলে মোঃ শহিদুল (৩৬)। এছাড়া, আশুলিয়া থানার কলতাসূতি বারল এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ সজিব (২১) এবং টিটু মিয়ার ছেলে মোঃ শিবলু আহম্মেদ (২০) সহ মোট ছয়জন।

পুলিশ জানায়, ২৭ অক্টোবর গরুর মালিক শহিদুল এনাম রাজশাহী থেকে ২৯ লক্ষ ৫০ হাজার টাকার ২১টি গরু ট্রাকে চট্টগ্রামের মিরেশ্বরাই পাঠান। ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ফিনিক্স স্পীনিং মিলসের সামনে নাম্বার বিহীন একটি নীল মিনি ট্রাক থেকে ১৫/১৬ জন ডাকাত গরু ভর্তি ট্রাকের সামনে বেরিকেট দিয়ে চালক, হেলপার ও রাখালকে মারধর করে। ডাকাতরা চালক ও হেলপারকে তাদের ট্রাকে তুলে হাত-পা বাঁধে এবং গামছা দিয়ে চোখ ঢেকে দেয়। পালানো রাখাল ছাড়া ডাকাতেরা গরু ভর্তি ট্রাক ও কাগজপত্র নিয়ে গাজীপুরের দিকে চলে যায়।

এ ঘটনায় গরুর মালিক আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৬ জন ডাকাতকে শনাক্ত করে। ২৯ অক্টোবর আশুলিয়াসহ জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের দলের সর্দারের নাম পলাশ, যিনি বর্তমানে পলাতক। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট গরু উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট