1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

বোয়ালখালী থানা পুলিশ বিশেষ অভিযানে ১১টি চোরাই গরুসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বোয়ালখালী থানা পুলিশ এক বিশেষ অভিযানে দুটি আলাদা মামলায় মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের ফলে ১১টি চোরাই গরু ও বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

প্রথম মামলা: বোয়ালখালী থানার মামলা নং- ১৪, তারিখ- ২৩/১০/২০২৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুযায়ী প্রধান আসামি হিসেবে মো. বখতিয়ার আলম (৫২), পিতা- মৃত ওছিউর রহমান, মাতা- মৃত ফাতেমা বেগম, ঠিকানা- পশ্চিম গোমদণ্ডী, বোয়ালখালী, চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়। তার সাথে আরও একজন, মো. সিরাজুল ইসলাম ওরফে বালি মিস্ত্রি (৬৭), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত লায়লা বেগম, একই এলাকার বাসিন্দা, গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।

দ্বিতীয় মামলা: বোয়ালখালী থানার মামলা নং- ১৫, তারিখ- ২৪/১০/২০২৪, ধারা- ৩৬(১) সারণী ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো. কাসেম (৪৫), পিতা- মৃত বাদশা মিয়া, মাতা- মৃত রোকেয়া বেগম, ঠিকানা- পূর্ব কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রামকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোয়ালখালী থানা পুলিশ এই সফলতা অর্জন করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট