বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পুলিশের অভিযানে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, দুইটি চোরাই সিএনজি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। বাদী আব্দুল্লাহ আল মামুন (৩৬), পেশায় সিএনজি ড্রাইভার, গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন শাহ পরান পুষ্প বিতানের সামনে তার চালিত সিএনজি (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-১০৯২) চুরি হওয়ার অভিযোগ করেন। গাড়িটির মূল্য আনুমানিক ৩,৫০,০০০/- টাকা। বাদীর এজাহারের ভিত্তিতে থানায় মামলা (মামলা নং-১৫(১০)২৪) রুজু হয়। মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানার পুলিশ অভিযানে নেমে কালুরঘাট ফেরিঘাটের সামনে মোঃ মোরশেদ আলম (২৮) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে দুইটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে চট্টগ্রাম-থ-১৩-১৮১০ ও চট্টগ্রাম-থ-১৩-১০৯২। গ্রেফতারকৃত আসামী: মোঃ মোরশেদ আলম (২৮),পিতা: খোরশেদ আলম,মাতা: রোজিনা আকতার ঠিকানা: নোয়াপাড়া, মোকার দীঘির পাড়, ৫নং ওয়ার্ড, ১৩নং নোয়াপাড়া ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম। এই অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয় এবং সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব মোঃ আরিফ হোসেন, অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ছবেদ আলী ও তদন্তকারী অফিসার এসআই (নিঃ) সুমন বড়ুয়া। এ ঘটনার পর এলাকাবাসী পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং সিএনজি চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews