মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পরিদর্শন করলেন পূজা মন্ডপ

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়ার দুর্গাপূজা। এউপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়। সফর হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। তারপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মন্ডপ ও চুকনগর বাজারের সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন। অন্যদিকে
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্য কেশবপুরের কৃতি সন্তান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এর নিউজ এডিটর এসএম রাশিদুল ইসলাম কেশবপুর শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তার সফর সঙ্গী ছিলেন।
আবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এসময় তার সাথে সফর সঙ্গী ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আবার জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আমীর বরেণ্য শিক্ষাবীদ অধ্যাপক মুক্তার আলী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও কুশল বিনিময় করেন।
গত শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মঙ্গলকোট ইউনিয়নের ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
এসময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন,
জামাত ইসলামী বাংলাদেশ ইউনিয়ন পেষাজীবি সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, সমাজকলয়াণ সম্পাদক অধ্যাপক তাজাম্মুল ইসলাম, জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর পৌর সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন সভাপতি মাঃ মশিয়ার রহমান, ইউনিয়ন পেষাজীবি সংগঠনের সভাপতি এ্যাডঃ অজিয়ার রহমান, যুব জামাতের উপজেলা সভাপতি খমিনি, জামাত ইসলামের এলাকা সমন্নয়ক ওয়ালিউল্লাহ বাহারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধীক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews