1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বন্ধ রংপুর চিনিকল চালু এবং বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

বন্ধ রংপুর চিনিকল চালু এবং বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

আব্দুল মুনতাকিন জুয়েল
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বিগত সরকারের সময়ে বন্ধ করে দেয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পূনরায় চালু করা ও বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় চিনিকল প্রাঙ্গনে রংপুর চিনিকল পূণঃরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন শুরু হলেও স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিলে পরে তা বিশাল সমাবেশে রূপ নেয়।

এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অবৈধ ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নাই, মজুরি নাই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবন যাপনে বাধ্য করে। অবিলম্বে চিনিকল চালু করা ও গরীব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

ছাত্র নেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, বখচাষী নেতা আতোয়ারুল ইসলাম নান্নু, ইউপি সদস্য সাবু মিয়া, মোটর শ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্র নেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক ও শিক্ষার্থী অর্ণব প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট